India & World UpdatesHappeningsBreaking News

বুলডোজার অভিযানে বৈষম্যমূলক আচরণ চলবে না, রায় সুপ্রিম কোর্টের

ওয়েটুবরাক, ১৮ জুলাই: বুলডোজার অভিযান নিয়ে একগুচ্ছ আদালত অবমাননার মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আইন প্রয়োগের নামে বেছে বেছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিশানা করা চলবে না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, বুলডোজার অভিযানের উপর সামগ্রিক নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়। তবে আইন প্রয়োগের নামে ইচ্ছাকৃতভাবে কাউকে টার্গেট করা মৌলিক অধিকারের পরিপন্থী। আদালতে দায়ের হওয়া পিটিশনে বলা হয়েছিল, ২০২৪ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছিল, বিভিন্ন রাজ্যের প্রশাসন তা লঙ্ঘন করে নির্বিচারে উচ্ছেদ অভিযান চালিয়েছে। কিন্তু শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, প্রতিটি মামলায় পৃথক তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা প্রয়োজন। এই ধরনের অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টই যথেষ্ট। শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, অবৈধ দখলদারি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আইন প্রয়োগ ও প্রয়োজনে বুলডোজার অভিযান চালানো যেতে পারে। কিন্তু বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া চলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker