India & World UpdatesHappeningsBreaking News
ফোন কেনেননি বঙ্গের ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, টাকা ফেরতের নির্দেশ
ওয়েটুবরাক, ৫ জুলাই: পশ্চিমবঙ্গে কর্মরত আছেন ১ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী। বিগত সরকারের আমলে তাদেরকে ফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল। অনলাইনে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করার জন্যই বাধ্যতামূলক ছিল স্মার্টফোন। কিন্তু যেহেতু সিংহভাগ মহিলার কাছে স্মার্টফোন ছিল না, তাই রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে আর্থিক সাহায্য করা হয়। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও ফোন কেনেননি ১৩ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী। এবার তাদের টাকা ফেরত চাইল নতুন সরকার।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করার পরেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরে এবার অঙ্গনওয়াড়ির ফাইল খুলে দেখা গিয়েছে, ১৩ হাজারের বেশি কিছু মহিলা টাকা পাওয়া সত্ত্বেও ফোন কেনেননি। সেই কারণে এবার বিভিন্ন জেলায় স্মার্টফোন কেনা বাবদ যে টাকা পড়ে রয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের আইসিডিএস বিভাগ। এমনকি টাকা পাওয়া সত্ত্বেও কেন কর্মচারীরা ফোন কেনেননি তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


