India & World UpdatesHappeningsBreaking News
রামমন্দিরে চুরিতে এবার চম্পতের বিরুদ্ধে পুলিশি অভিযোগ

ওয়েটুবরাক, ৩ জুলাই: এবার পুলিশি অভিযোগ দায়ের হল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের বিরুদ্ধে। বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতি প্রকাশ্যে আসতেই পদ ছেড়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ঘনিষ্ঠ চম্পত। তবে অস্বস্তি পিছু ছাড়ছে না ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের। এতদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না হলেও সেটাই হয়ে গেল বৃহস্পতিবার।
চম্পতের পাশাপাশি ট্রাস্টে তাঁর দুই সহযোগী অনিল মিশ্র এবং গোপাল রাওয়ের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেন অযোধ্যার আইনজীবীরা।
উল্লেখ্য, এমন এক সময়ে এই পদক্ষেপ করা হচ্ছে যখন বিশেষ তদন্তকারী দল (সিট) নিজেদের তদন্তের পরিধি আরও বিস্তৃত করছে। শীঘ্রই একটি বৈঠকে বসার কথা রয়েছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেখানে চম্পতের বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় চম্পতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে।



