Barak UpdatesHappeningsSportsBreaking News
কাল শিশুতোষ বসাক স্মৃতি ফুটবলের ফাইনাল

ওয়েটুবরাক, ১৪ জুন: আগামীকাল সোমবার শিলচর ডিএসএর ফুটবল শাখা পরিচালিত চতুর্থ শিশুতোষ বসাক স্মৃতি ট্রফি ও প্রাইজমানি তৃতীয় বিভাগীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিন বিকেল তিনটায় সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে ফাইনাল ম্যাচটিতে “উধারবন্দ লায়ন্স” “মর্নিং ক্লাবের” মুখোমুখি হবে। খেলার শেষে হবে পুরস্কার বিতরণী সভা।
শিলচর ডিএসএর ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম ফাইনাল ম্যাচে সকলের উপস্থিতি কামনা করেন।


