India & World UpdatesHappeningsBreaking News

মমতার বাড়ির সামনে তৃণমূল কার্যালয়ে সিআইডি

ওয়েটুবরাক, ১০ জুন: বিধায়কদের সই জালিয়তি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকে তৃণমূলের দলীয় অফিসে সিআইডি হানা দিল। ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে সিআইডির ৩০ জনের অফিসারের টিম এসে পৌঁছালে দীর্ঘ বাকবিতণ্ডা হয়। অবশেষে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকল সিআইডি। সিআইডি অফিসাররা সাফ জানিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সার্চ করতে আসেননি, সেখানে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশিতে এসেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker