Barak UpdatesHappeningsBreaking News
ব্যাঙ্ক এমপ্লয়িদের রক্তদান শিবির

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: “অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এপিবিইএফ কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত ওই রক্তদান শিবিরে এপিবিইএফ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিল্লোল দে, সুরজ বণিক, প্রণয় দত্ত গুপ্ত, রত্নরাজ বসু প্রমুখ।
অন্যদিকে, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী, পরিতোষ চন্দ্র দত্ত, কৃষাণু ভট্টাচার্য, ইন্দ্ৰাণী ভট্টাচার্য, মধুসূদন কর প্রমুখ।
এছাড়াও বরাক উপত্যকায় রক্তদান আন্দোলনের অগ্ৰজ নেতা মহিতোষ (আশু) পালও শিবিরে উপস্থিত ছিলেন।

এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে ছিলেন রত্নরাজ বসু (কানাড়া ব্যাংক), অসীম পাল (কানাড়া ব্যাংক), উৎপল বৈদ্য (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক), শ্রীলেখা সেন গুপ্ত (ফেডারেল ব্যাংক), প্রণয় কৃষ্ণ দত্ত গুপ্ত (ইউনিয়ন ব্যাংক), রত্নজ্যোতি নাথ (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক), সোহিনী চক্রবর্তী, বিপ্ৰর্ষি নাথ, দীপজ্যোতি রায় প্রমুখ। এদিন সব রক্তদাতাকে মানপত্র দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।



