Barak UpdatesHappeningsSportsBreaking News
শিলচরের বিপ্রজিৎ দেব নর্থ ইস্ট প্যারা স্পোর্টস মিটে চ্যাম্পিয়ন

ওয়েটুবরাক, ২৯ নভেম্বর: শিলচরের বিপ্রজিৎ দেব নর্থ ইস্ট প্যারা স্পোর্টস মিটে চ্যাম্পিয়ন হলেন। আসামের প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গুয়াহাটিতে দ্বিতীয় বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে ভিসি উদয়াচল ট্রাস্ট।
ফাইনালে বিপ্রজিৎ সিকিমের রাজেন তামাংকে ৩-০ ব্যবধানে পরাজিত করেন। সেট স্কোর: ১১-২, ১১-২, ১১-৩।
এখন তাঁর লক্ষ্য, আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে ভালো প্রদর্শন করা। আজ শনিবার থেকেই গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে শুরু হয়েছে এই আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ।
শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমির কোচ শুভাশিস চক্রবর্তী এবং পার্থ দেব জানান, নর্থ ইস্ট প্যারা স্পোর্টস মিটের মতো আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপেও ভালো খেলবেন বিপ্রজিৎ। সদ্য প্যারা চ্যাম্পিয়ন হওয়ার দরুন তিনি এখন আত্মবিশ্বাসের সঙ্গে আন্তঃজেলা খেলতে সমর্থ হবেন।



