Barak UpdatesHappeningsSportsBreaking News

দুরন্ত জামালপুর এফ.সি মাতৃভূমি কাপের কোয়ার্টারে

ওয়েটুবরাক, ২৫ আগস্টঃ প্রত্যাশিতভাবেই ধলাইর মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো শক্তিশালী জামালপুর এফ.সি । সোমবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত  টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় প্রতিপক্ষ অঞ্জলি এফ.সি নুতনবাজার-কে ৩-১ গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

এদিন পুরো মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ । দুপুর ১২-৩০টা থেকে মাঠে প্রবেশ করতে থাকে উৎসুক ফুটবলপ্রেমী দর্শক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে জামালপুর এফ.সি। প্রথমার্ধের ১৫ ও ২১ মিনিটে পর পর দুটি গোল করেন জামালপুর এফ.সি দলের খেলোয়াড় প্রেম ও নয়ন। বিপরীতে প্রথমার্ধে অঞ্জলি এফ.সি নুতনবাজার দলের হয়ে খেলার ৩০ মিনিটে একমাত্র গোল করেন এমা । ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জামালপুর এফ.সি-র পক্ষে জয়সূচক গোল করেন ডেভিড ।

এদিন অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফ.সি দলের খেলোয়াড় ডেভিড । তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয় কান্তি দাশ, সমাজসেবী আব্দুল বারি লস্কর ও রইছ আহমেদ মজুমদার, কাবুগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি জাবির আহমেদ মজুমদার। উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মণ । চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ। মঙ্গলবার কোনও খেলা নেই। আগামী ২৭ আগস্ট বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও লোকনাথপুর এফ.সি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker