India & World UpdatesHappeningsBreaking News

ডোনাল্ডকে ডুন্ট কেয়ার, বুঝিয়ে দিলেন মোদি

ওয়েটুবরাক, ১১ আগস্ট: “১১ বছর আগে আমরা ছিলাম বিশ্বের ১০ নম্বর অর্থনীতির দেশ। সেখান থেকে এখন আমরা উঠে এসেছি পঞ্চম স্থানে। আমাদের সেই গতি থামেনি। শীঘ্রই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হব। “

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না করেই এবার তাঁর “ডেড ইকনমি” কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুঝিয়ে দিলেন, বিশ্ব অর্থনীতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে ভারত।

রবিবার বেঙ্গালুরুতে মেট্রো প্রকল্প ও তিনটি বন্দে ভারতের উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালে দেশের মাত্র ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। এখন ২৪টি শহরে পৌঁছে গিয়েছে মেট্রো। এক হাজার কিলোমিটারের বেশি মেট্রো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে।”

পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “২০১৪ সালের আগে যেখানে ২০ হাজার কিমি রেলপথের বিদ্যুৎ পরিষেবা চালু ছিল, গত ১১ বছরে তা হয়েছে ৪০ হাজার কিলোমিটার। ২০১৪ সাল পর্যন্ত ভারতে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল। এখন সেটা ১৬০টিরও বেশি। এই ১১ বছরে দেশে জলপথের সংখ্যা ৩ থেকে পৌঁছে গিয়েছে ৩০টিতে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker