Barak UpdatesHappeningsBreaking News
ধর্মপ্রাণা মহিলা চামেলি গোস্বামী প্রয়াত শিলচরে

ওয়ে টু বরাক, ২৯ জুন : শিলচরের বিশিষ্ট ধর্মপ্রাণা মহিলা চামেলি গোস্বামী প্রয়াত হয়েছেন। রবিবার সকাল ৬টা ৫৮ মিনিটে তিনি শহরের এন এন দত্ত রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর।
গত কিছুদিন থেকেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রেখে গেছেন ৫ ছেলে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে। প্রয়াতের চতুর্থ ছেলে কিষাণ গোস্বামী শিলচরের বিশিষ্ট নাট্যকর্মী। এ দিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। পরে এ দিন শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।



