India & World UpdatesHappeningsBreaking News
বদ্রীনাথ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ৩ যাত্রী হত, নিখোঁজ ১১

দেরাদুন, ২৬ জুন : বদ্রীনাথ যাওয়ার পথে পর্যটক বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ৩ যাত্রী প্রাণ হারিয়েছেন। নদীর প্রবল স্রোতে ১১ যাত্রী ভেসে গিয়েছেন বলে খবর। তবে সময়মতো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে ৭ যাত্রীকে উদ্ধার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির কাছে একটি পাহাড়ি রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। উপরের রাস্তা ধরে এগিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস নিয়ে স্রোতস্বিনী অলকানন্দা নদীতে পড়েন বলে জানা যায়। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন।



