Barak UpdatesHappeningsBreaking News

বরাকের দুই জেলায় ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ওয়েটুবরাক, ৬ জুন : মুখ্যমন্ত্রী ড.  হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শ্রীভূমি জেলা পরিদর্শন করেন । এর আগে হাইলাকান্দির দুটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী কালিনগরের সরোজিনী হাসপাতালের নতুন ভবনে আশ্রিত শরণার্থীদের সঙ্গে কথাবার্তা বলেন। এই শিবিরে ৬২৫ জন দুর্গত আশ্রয় নিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী পাঁচগ্রাম টাউন হাইস্কুলে আশ্রিত বন্যা দুর্গতদের সঙ্গে কথাবার্তা বলেন।। এই শিবিরে ৯১৯ জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন। শ্রীভূমি জেলায়ও অনুরূপ ভাবে বেশ কটি শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন।

উভয় জেলায় মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিপূরণের আশ্বাস দেন। শ্রীভূমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, ভেঙে যাওয়া বাঁধ নতুন করে নির্মাণ করা হবে। রাস্তাঘাটও উন্নত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker