NE UpdatesAnalyticsBreaking News

আগরতলার পুষ্পবন্ত প্রাসাদ হোটেল হচ্ছেই, এগ্রিমেন্ট স্বাক্ষর

গুয়াহাটি, ২৪ মে : একশ বছরের পুরনো স্থাপত্য শেষমেশ হোটেলই হয়ে যাচ্ছে। আগরতলার পুষ্পবন্ত পালেসটি এ বার হচ্ছে ফাইভ স্টার হোটেল। এ নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের সঙ্গে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে আই এইচ সি এল। এতে ত্রিপুরায় পর্যটন শিল্পের আরও বিকাশ হবে বলে মনে করা হচ্ছে। তাজ পুষ্পবন্ত হোটেল প্যালেস উন্নয়নের জন্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের সঙ্গে  লিজ স্বাক্ষর করে ত্রিপুরা সরকারের পর্যটন বিভাগ। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন।

এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেছেন, প্রাসাদটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। ফলে ফলে এই লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরের দিনটি রাজ্যের কাছে এক গৌরবময় দিন। যদিও এর আগে মঊ স্বাক্ষর হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে দু’বছরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে। কিন্তু  হোটেল কর্তৃপক্ষ বলেছেন, কাজ শেষ হতে তিন বছর সময় লাগবে। তিনি আরও জানান, এই প্রাসাদটি গভর্ণর হাউস হিসেবে পরিচিত ছিল। রাজ্যপালরা সেখানেই থাকতেন। কিন্তু পরবর্তী সময়ে নতুন আবাস তৈরি হলে রাজ্যপাল সেখানে স্থানান্তরিত হন।

ডাঃ সাহা জানান, এই হোটেলে ১০০টি কক্ষ তৈরি করা হবে। এক্সক্লুসিভ রুম হবে ৪টি। রাজ ঘরানার আদলেই হবে কক্ষগুলো। এই হোটেলটি হয়ে গেলে রাজ্যের ২০০ জনকে চাকরি দেওয়া সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker