Barak UpdatesHappeningsBreaking News

৭ প্রতিষ্ঠাতা সংগঠককে সম্মান জানাল ইনার হুইল ক্লাব

ওয়েটুবরাক, ১০ মার্চ: আন্তর্জাতিক নারী দিবসের প্রাকসন্ধ্যায় শিলচর ইনার হুইল ক্লাবেরশহরের সাতটি প্রতিষ্ঠিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত প্রতিষ্ঠাতা সভাপতিরা হলেন সঙঘমিত্রা লেডিস ক্লাবের ভবানী চক্রবর্তী, মৈত্রেয়ী সংঘের সুমিত্রা দত্ত, শ্যামাপ্রসাদ রোড মহিলা কমিটির বীথিকা আচার্য, ২৩ পল্লী মহিলা সংস্থার অঞ্জু এন্দো, তেরাপন্থ মহিলা মণ্ডলের আশালতা ভুরা এবং ক্লাব অনন্যার শম্পা ধর। মধুমিতা পালের নেতৃত্বাধীন বর্তমান কমিটি তাদের শিলচর ইনার হুইল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুধা মুন্দ্রাকেও বিশেষ ভাবে সংবর্ধিত করে।

মধুমিতা বলেন, “মহিলাদের পক্ষে ঘরসংসার সামলে সংগঠন করা অনেক কঠিন ব্যাপার। এর ওপর যদি প্রতিষ্ঠাতা সভাপতি হন, তাহলে একটি সংগঠনকে দাঁড় করানো যে কী কঠিন! ওই বিষয়টি ভাবনায় রেখেই এ বার আন্তর্জাতিক নারী দিবসের প্রাকসন্ধ্যায় শিলচর শহরের সাত নারী সংগঠনের  প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মধুপর্ণা বসাক, মিনু চৌধুরী, শিল্পী ঘোষ, ভারতী গুলগুলিয়া, অঞ্জু পাটোয়া, সুজাতা নাথ, সুমিত্রা সাহা, মমতা চক্রবর্তী, অনিতা আগরওয়াল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker