NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে ৮২৩ পুলিশকর্মী আক্রান্ত823 Policemen infected in Assam

১৯ জুলাই : শনিবার পর্যন্ত আসাম পুলিশের ৮২৩ জন কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। আসাম পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের এডিজিপি জিপি সিং টুইটারে এ খবর জানিয়েছেন। তবে এ পর্যন্ত ৪৪৪ জন সংক্রমণের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি। এডিজিপি আরও জানান, ভাইরাসের কবলে রাজ্য পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ৮১৪ জন পুলিশ কর্মী কোয়ারেন্টাইনে রয়েছেন। ২৯ জন কর্মী ইতিমধ্যেই সুস্থ হয়ে কর্তব্যে যোগ দিয়েছেন।
এ দিকে, রাজ্যে বর্তমানে ২২,৯৮১ জন কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫,১৬৫ জন। আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৫৩ জন। অন্যদিকে, শনিবার সংক্রমণে আরও ২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।



