Barak UpdatesAnalyticsBreaking News

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

বিভিন্ন সহযোগী সংস্থা সহ প্রতিষ্ঠানকে সম্মাননা জ্ঞাপন ১৫ জুন

ওয়ে টু বরাক, ১৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসেবে ১৪ জুন, শনিবার সকাল ৭টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র‍্যালি বের হবে। এতে রক্তদান আন্দোলনে জড়িত বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গ সহ নানা সাংস্কৃতি, সামাজিক সংস্থার পাশাপাশি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণের কথা রয়েছে। এ দিন বিকেল ৪-৩০ মিনিট থেকে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারে এক অভ্যন্তরীণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি আয়োজিত বছরব্যাপী রক্তদান শিবিরের সহযোগী সংস্থা সহ প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে ১৫ জুন। এ দিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিয়াবাবা আশ্রমে। উক্ত অনুষ্ঠানগুলোতে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker