NE UpdatesHappeningsBreaking News

চন্দ্রমোহন পাটোয়ারি প্রটেম স্পিকার, আজ শপথ

ওয়েটুবরাক, ১৫ মে : প্রাক্তন মন্ত্রী, প্রবীণ বিজেপি বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারিকে নবগঠিত বিধানসভার প্রটেম স্পিকার মনোনীত করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচারিয়া তাঁকে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করাবেন। পরে ২১, ২২, ২৫ ও ২৬ মে তারিখে তিনি বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

এর পরেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার পদে বিজেপি প্রার্থী হিসেবে রণজিৎ কুমার দাসের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার দরুন আশা করা যায়, তিনিই অধ্যক্ষ হিসেবে বিধানসভা পরিচালনা করবেন। ডেপুটি স্পিকার পদে অবশ্য এখনও কারও নাম ঘোষণা করেনি শাসক এনডিএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker