India & World UpdatesAnalyticsBreaking News
৪ ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি

নতুনদিল্লি, ১৩ জুলাই : দেশের চার বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই চারজন সদস্য হলেন আজমল কাসভকে ফাঁসিতে ঝোলানোর কারিগর আইনজীবী উজ্জ্বল নিকম, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, সমাজসেবী সি সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।
রবিবার বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতির মনোনীত সদস্যদের শূন্যস্থানে এই চারজনের নাম সংসদের উচ্চকক্ষের সদস্য হিসাবে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, মোট ১২ জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। প্রত্যাশিতভাবেই এবার যে চারজনকে মনোনীত করা হয়েছে তাঁরা প্রত্যেকেই হয় সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত, নয়তো গেরুয়া শিবির ঘনিষ্ঠ।



