Barak UpdatesHappeningsBreaking News

পঞ্চায়েত : বরাকের তিন জেলায় প্রচার চালালেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ

ওয়ে টু বরাক, ২০ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের মুখে বরাক সফরে এসে প্রচারে ঝড় তুললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আসাম প্রদেশের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার বরাক সফরে এসেছেন তিনি। সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে প্রদেশ সভাপতির অবতরণের পর দলের পক্ষ থেকে উষ্ণ সম্মান জানানো হয়। ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক থেকে শুরু করে জেলা ও রাজ্যস্তরের কর্মকর্তারা।

এরপর প্রদেশ সভাপতি ধলাইয়ে এক জনসভায় অংশ নেন। সেখানে তিনি স্থানীয় ভোটারদের উজ্জীবিত করার পাশাপাশি মিত্রজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। শইকিয়া বলেন, বরাক উপত্যকার রাজনৈতিক গুরুত্ব আলাদা। কারণ রাজ্যে বিজেপি জন্ম হয়েছে এই বরাক উপত্যকায়ই। এছাড়া বিজেপি সরকারের আমলে রাজ্যে একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরই ভারত গোটা বিশ্বের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। পাশাপাশি অবশ্য কংগ্রেসের তুলোধুনাও করেন তিনি। তাঁর কথায়, আজ কংগ্রেস এমন এক জায়গায় পৌছেছে যে, বহু আসনে প্রার্থী দেওয়ার জন্য লোক পাচ্ছে না।

প্রদেশ সভাপতি এ দিন হাইলাকান্দির লালা ও শ্রীভূমিতে পৃথক দুটি জনসভায়ও যোগ দেন। এই দুটি সভায় ওয়াকফ আইন নিয়ে দিলীপ বলেন, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যে, ওয়াকফ আইনের মাধ্যমে সরকার মুসলিমদের সম্পত্তি দখল করে নেবে। কিন্তু বিজেপি সরকার সবাইকে নিয়ে চলতে চায়। সবার উন্নয়নে শরিক হতে চায়। কেন্দ্রের মোদি সরকারও সেই লক্ষ্যেই কাজ করে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker