HappeningsBreaking News
মাহুরে ধৃত এনএসসিএন জঙ্গিNSCN militant arrested from Mahur

১৪ মার্চঃ ডিমা হাসাও জেলার মাহুর থেকে এনএসসিএন (আইএম)-র এক জঙ্গিকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা অর্থ আদায় করছে, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ১১ নং আসাম রাইফেলস ও মাহুর পুলিশের যৌথ বাহিনী মাহুর থানার অন্তর্গত পিলেইকুল গ্রামে অভিযান চালায়। ধরা পড়ে কাইলেনিয়াং জেমি নামের এক এনএসসিএন (আইএম) ক্যাডার।
পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি মাহুর থানার অন্তর্গত কেপিলো গ্রামে। এনলংখাই গ্রাম থেকে অর্থ আদায় করে পিলেইকুল গ্রামে ফেরার পথে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে মেলে এনএসসিএন (আইএম)-র রসিদ, মোবাইল ফোন, ওয়ালেট ও একটি ছুরি। পুলিশ মাহুর থানায় মামলা দায়ের করে ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে হারাঙ্গাজাও থেকে ডিমা হাসাও পুলিশ ইউনাইটেড ট্রাইবেল লিবারেশন আর্মির তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছিল।
English text here




