Barak UpdatesIndia & World UpdatesAnalytics

বিমান বাহিনীতে নিয়োগের অনলাইন দরখাস্ত আহ্বান

ওয়ে টু বরাক, ১৭ জুলাই : ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত আহবান করা হয়েছে। ২ জুলাই ২০০৫ থেকে ২ জানুয়ারি ২০০৯ এর ভিতর জন্ম গ্রহণ করা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী ৩১ জুলাই এর মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। বিশদ বিবরণ এবং অনলাইন দরখাস্ত পোর্টাল https://agnipathvayu.cdac.in-এ জমা দেওয়া যাবে।

এছাড়া বিমান বাহিনী বাহিনীতে এয়ারম্যান ইন গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড পদে নিয়োগের জন্যও ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই দুই পদের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর অনলাইন এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। বিশদ বিবরণ এবং দরখাস্তের জন ওয়েব পোর্টাল www.airmenselection.cdac.in-এ যোগাযোগ করতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে যোগ্য প্রার্থীদের এই নিয়োগের জন্য আবেদন করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker