Barak UpdatesHappeningsSportsBreaking News

বাকস : সেমিফাইনাল নিশ্চিত করে নিল রুবিকা খবর হিরোজ এবং প্যারামাউন্ট নিউজ রকার্স

ওয়েটুবরাক, ১৮ মার্চ: বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) চতুর্দশ মিডিয়া ক্রিকেট ফেস্টের দ্বিতীয় দিনে সেমিফাইনাল নিশ্চিত করে নিল রুবিকা খবর হিরোজ এবং প্যারামাউন্ট নিউজ রকার্স। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে প্যারামাউন্টের কাছে ২৩ রানে হেরে গিয়েছিল রুবিকা। আজ ডনবস্কো প্রেস ফাইটার্সকে সহজে ১০ উইকেটে পরাজিত করে তারা শেষ চারে থাকা নিশ্চিত করে নিল। অন্যদিকে, প্যারামাউন্ট তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলল। তারা এক ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে।

গত রাতেও বৃষ্টি হয়েছিল। ফলে, আজ বুধবারও নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ম্যাচ শুরু হয় এবং উভয় ম্যাচই হয় ১২ ওভারের। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ব্যাটিং নিয়ে ডনবস্কো করে ৪ উইকেটে ৫৭ রান। অভিজিৎ দেব (১৭) ছাড়া দলের কেউই দু অঙ্কের রান পাননি। অতিরিক্ত ১২। দু’টি করে উইকেট নিয়েছেন শিবানন্দ সিং ও দেবাশিস দাস। জবাবে রুবিকা খবর হিরোজ ৮ ওভারে ৫৮ রানে পৌঁছে যায়। দুই ওপেনার অমলাভ দাশ (২৭) ও শিবাশিস ভট্টাচার্য (২০) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অতিরিক্ত ১১। অভিজিৎ দেব দুই ওভারে ১০ রান দিলেও উইকেট পাননি।

টাইটাল স্পনসর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে মনোজিৎ কুমার সিং ম্যাচ সেরার পুরস্কার তুলে দিলেন শিবানন্দ সিংয়ের হাতে। এছাড়া পুরস্কার পেয়েছেন মুন্না রায় (ম্যান অব দ্য মোমেন্ট), অমলাভ দাশ (সুপার এন্টারটেইনার), দেবাশিস দাস (এমভিপি)। এগুলি তুলে দেন গণেশ নন্দী, এস এম জাহির আব্বাস এবং সঞ্জীব দেওয়ানজি।

দ্বিতীয় ম্যাচে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স ভাল খেললেও তাদের চেয়েও ভাল পারফর্ম করে ম্যাচ জিতে নেয় প্যারামাউন্ট। ৬ উইকেটে ৯৫ রান করে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স। অধিনায়ক হুমায়ুন কবীর জসিম ২৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। তিনটি ছক্কা ও চারটি চার হাঁকান জসিম। অতিরিক্ত ১৮। প্যারামাউন্টের তাপস নাথ ও সুব্রত দাস আঁটো বোলিংয়ের পাশাপাশি একটি করে উইকেট নেন। তবে সর্বাধিক তিন উইকেট পেয়েছেন শ্যাম সিনহা। জবাবে অধিনায়ক সঞ্জীব কুমার সিং (২৮), ভোলা নাথ (২৮) ও সুব্রত দাসের (২০) ভাল ব্যাটিংয়ের পাশাপাশি অতিরিক্ত থেকেও ১৮ রান পায় প্যারামাউন্ট। ফলে ১১ ওভারে ৩ উইকেটে ৯৯ রান করে ফেলে তারা। নববার্তার খয়রুল আলম চৌধুরী, জসিম এবং মুহিতুর রহমান একটি করে উইকেট নিয়েছেন। সুব্রতর দু’টি ক্যাচ হাতছাড়া করায় ম্যাচে তাদের অবস্থা খারাপ হয়। কাল বরাক বুলেটিনের বিরুদ্ধে নববার্তা যদি বড় ব্যবধানে না হারে, তাহলে চতুর্থ দল হিসেবে সীমান্ত জেলার দলটি সেমিফাইনালে যাবে।

দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত পুরস্কারগুলি পেয়েছেন শ্যাম সিনহা (ম্যান অব দ্য ম্যাচ), ভোলা নাথ (ম্যান অব দ্য মোমেন্ট) ও সঞ্জীব সিং (সুপার এন্টারটেইনার)। পুরস্কারগুলি তুলে দিয়েছেন যথাক্রমে অনিকেত রাউথ, চিন্ময় দেব ও রূপম নন্দী পুরকায়স্থ। জসিম পেয়েছেন সুপার সিক্সার এবং এমভিপি পুরস্কার। সেগুলি তুলে দেন সীতাংশু দাস ও সঞ্জীব দেওয়ানজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker