India & World UpdatesHappeningsBreaking News

বাতাস! বিষ ছড়িয়েছে দিল্লিতে

ওয়েটুবরাক, ২১ অক্টোবর: দীপাবলিতে দিল্লির বাতাসে দূষণের মাত্রা পৌঁছে যায় ভয়ঙ্কর পর্যায়ে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লির ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রেই বাতাসের মান ছিল ‘রেড জোনে’। অর্থাৎ ‘খুবই খারাপ’ থেকে ‘অত্যন্ত গুরুতর’ পর্যায়ে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসেব বলছে, সোমবার বিকেল ৪টেয় দিল্লির গড় ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ছিল ৩৪৫, যা খুব খারাপ শ্রেণিতে অন্তর্ভুক্ত।

 

রাজধানীর দ্বারকা, অশোক বিহার, ওয়াজিপুর এবং আনন্দ বিহার এলাকায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া আরও ৩০টি কেন্দ্রে তা ছিল ৩০০-র বেশি, অর্থাৎ ‘খুব খারাপ’ শ্রেণিতে।

বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার ও বুধবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাতাসের মান ‘ভয়াবহ’ পর্যায়ে নেমে যেতে পারে।

উল্লেখযোগ্য, ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট দিল্লির এনসিআর অঞ্চলে সবুজ বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিয়েছিল। তবে শর্ত ছিল, অনুমতি বহাল থাকবে সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। তবু, দীপাবলির রাতে বাজির শব্দ ও ধোঁয়া রাজধানীর বাতাসকে আরও ঘন ও ভারি করে তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker