NE UpdatesIndia & World UpdatesHappenings
আরও ১৭ পজিটিভ ত্রিপুরায়, ২ জন বাংলাদেশ ফেরত17 more positive in Tripura including 2 Bangladeshis

৩০ মে: ভাইরাস আক্রান্তের গ্রাফ বেড়ে চলেছে ত্রিপুরায়ও। শনিবার, আরও ১৭ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে রাজ্যে। এ দিন, মোট ৭৯৮ জনের করোনা টেস্ট করা হয়। এরমধ্যে কোভিড-১৯ ধরা পড়ে ১৭ জনের শরীরে। প্রত্যেকেরই ট্র্যাভেল হিস্টোরি রয়েছে। ১৫ জন হচ্ছেন মহারাষ্ট্র ফেরত। বাংলাদেশ থেকে এসেছেন ২। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানিয়েছেন এই তথ্য। মুখ্যমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে এও জানান, নতুন ১৭ নিয়ে এ দিন রাজ্যে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১। ইতিমধ্যে সুষ্ঠ হয়ে বাড়ি ফিরেছেন ১৭২ জন। ৯৬ জন এখনও চিকিৎসাধীন।




