NE UpdatesAnalyticsBreaking News

পাকিস্তানের সমর্থনে ও ভারত বিরোধী মন্তব্য করলেই কঠোর ব্যবস্থা : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৪ এপ্রিল : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিরপরাধ ভারতীয়দের নৃশংসভাবে হত্যার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন তিনি বলেন, পাকিস্তানের সমর্থনে ও ভারত বিরোধী যেকোনও মন্তব্য কেউ যদি কোনও প্ল্যাটফর্মে করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিসপুরের লোকসেবা ভবনে এক সাংবাদিক বৈঠকে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের এই ঘটনার কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে ব্যবস্থা গ্রহণ করবে, তাকে সমর্থন জানাচ্ছি। এই ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবে আসাম সরকার। এই ঘটনার পর বাংলাদেশের বিষয়েও আসাম সরকার সচেতন হয়ে পড়েছে। বাংলাদেশ সীমান্তে থাকা বিএসএফকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker