NE UpdatesAnalyticsBreaking News
২৫টি দায়বদ্ধতার কথা উল্লেখ করে ইস্তাহার প্রকাশ অগপ-র

গুয়াহাটি, ২৯ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের দিকে চোখ রেখে ২৫টা দায়বদ্ধতার কথা উল্লেখ করে মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করল অগপ। গুয়াহাটির আমবাড়ির মুখ্য কার্যালয়ে এ দিন এই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। ঘোষণাপত্ৰ প্রকাশ অনুষ্ঠানে অগপর সাধারণ সম্পাদক ডাঃ কমলাকান্ত কলিতা, মনোজ শইকীয়া, উপ-সভাপতি বিষ্ণু দাস, সম্পাদক প্ৰিন্স ফাইজুল হ’ক, কাৰ্যালয় সম্পাদক নৃপ কুমার ফুকন ও দলের আইনি সেলের আহ্বায়ক পাৰ্থপ্ৰতিম মেধি উপস্থিত ছিলেন।
পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলার পাশাপাশি পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ সড়কগুলির উন্নতি, মসৃণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, পরিবারগুলিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, পঞ্চায়েতে দক্ষতা বিকাশ কেন্দ্র স্থাপন, কমিউনিটি পরিষেবা কেন্দ্র স্থাপনের পাশাপাশি অপটিক্যাল ফাইবারের সাথে সংযুক্ত করে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা, মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির ওপর আরও বেশি গুরুত্ব দিয়ে গ্রামের মানুষকে ক্ষমতা প্রদান করা অগপ-র লক্ষ্য।
ইস্তেহারে এই প্রকল্পকে আরও সম্প্রসারিত করে গ্রামের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সরকারের স্বনির্ভরতা প্রকল্পের মাধ্যমে গ্রামের যুব ও মহিলাদের কর্মসংস্থানমুখী করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ইস্তেহারে অগপ কৃষকদের আয় ও উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে অঙ্গীকার করেছে।গ্রামসভার মাধ্যমে পঞ্চায়েতের মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়। অসম গণ পরিষদ তার নির্বাচনী ইস্তেহারে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও উন্নয়নের জন্য দলের সংকল্পের কথা উল্লেখ করেছে।



