Barak UpdatesAnalyticsBreaking News
২৪ আগস্ট শিলচর রাঙ্গিরখাড়িতে নতুন নেতাজি মূর্তির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৭ জুন : আগামী ২৪ আগস্ট শিলচর রাঙ্গিরখাড়িতে নতুন নেতাজি মূর্তি উদ্বোধন হবে। এই মূর্তির উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
তিনি লিখেছেন, শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের তারিখ চূড়ান্ত করতে আমরা শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে শিলচর বিমানবন্দরে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী ২৪ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে মুখ্যমন্ত্রীর হাত ধরে নবনির্মিত মূর্তির আবরণ উন্মোচন করার অনুরোধ করলে মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে রাঙ্গিরখাড়িতে নতুন মূর্তি প্রতিস্থাপনে ভূমিপূজন করেছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এরপর ২৩ জানুয়ারির আগে সেটি বসানোর কথা ছিল। কিন্তু তাও হয়নি। যদিও বিধায়ক জানিয়েছিলেন, নতুন মূর্তি তৈরি হয়েই রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় পাওয়া গেলে তারা নতুন মূর্তি বসানোর প্রক্রিয়া শুরু করবেন।
এ দিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা, নীহার রঞ্জন পাল, উত্তম কুমার সাহা, সৌগত সোম, অরিজিৎ গোস্বামী, দেবজ্যোতি স্বামী, সঞ্জয় রায় ও শতদল ভট্টাচার্য।



