Barak UpdatesAnalyticsBreaking News

১৬ ডিসেম্বর ৮-১০ হাজার শিল্পীর অংশগ্রহণে বিশাল ধামাইল উৎসব শিলচরে

জানুয়ারিতে গুয়াহাটিতে বরাক উৎসব আয়োজনের পরিকল্পনা

ওয়ে টু বরাক, ১ জুলাই : সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত বিহু নৃত্যের ধাঁচে আয়োজন করা হবে বিশাল ধামাইল নৃত্য উৎসবের। তবে এই উতসব হবে বরাক উপত্যকায়ই। মঙ্গলবার শিলচরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর শিলচরে এই ধামাইল উৎসব আয়োজন করা হবে।

এ দিন বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই, সাংসদ কণাদ পুরকায়স্থ এবং বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে ধামাইল উৎসব আয়োজন সম্পর্কে গৃহীত পরিকল্পনায় বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক ৮,০০০ থেকে ১০,০০০ শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে এর দিনক্ষণ চূড়ান্ত হবে পরবর্তী আলোচনার পরই।

এ দিন বৈঠকে দ্বিতীয় আরেকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুয়াহাটীতে আগামী বছরের ৬, ৭ ও ৮ জানুয়ারি, তিন দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ বরাক উৎসব আয়োজন করা হবে। এতে বরাকের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরা হবে। এই দুটো অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হলেও চূড়ান্ত তারিখ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker