NE UpdatesHappeningsBreaking News

স্ত্রী অপহৃতা হননি, টুলগেট কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন, বললেন ভবেশ

ওয়েটুবরাক, ২০ জুন : অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি, বিধায়ক ভবেশ কলিতার স্ত্রী অপহরণের অভিযোগে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশে এজাহার দায়ের করে স্ত্রী অপহরণের অভিযোগ করেছিলেন খোদ রঙিয়ার বিধায়ক কলিতাই। তিনি এজাহারে তিন টুলগেট কর্মীকে অভিযুক্তও করেছিলেন। পরে রাতে এর স্পষ্টীকরণ দেন তিনি। সে  সময় জানান, তাঁর স্ত্রী আদৌ‌ অপহৃতা হননি। তবে মদনপুর টুলগেটে তাঁর স্ত্রী-সন্তানকে চরম অপদস্থ হতে হয়। এর পরই তিনি চাঙসারি থানায় অপহরণের এজাহার পেশ করেছিলেন। তাঁর নামে প্যাড ছাপানো এবং ওই সব এমএলএ প্যাড অপব্যবহারের অভিযোগ করেছিলেন ভবেশ কলিতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker