Barak UpdatesHappeningsBreaking News

স্কুলছাত্রদের নিয়ে ডিএলএসএ-র তামাক বিরোধী দিবস পালন

ওয়েটুবরাক, ৩০ মে : কাছাড় জেলা আইনি সেবা প্রাধিকরন বা কাছাড় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে বড়খলা বিধানসভার অন্তর্গত  সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবসের প্রাক্কালে এক সচেতনতা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা লিগ্যাল এইড কাউন্সেল ধর্মানন্দ দেব। তিনি তামাকজাত দ্রব্যের অপকারিতা, সংশ্লিষ্ট আইন এবং তরুণ প্রজন্মের নেশামুক্ত ভবিষ্যৎ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষভাবে ২০০৩ সালে প্রণীত সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রডাক্টস অ্যাক্টের গুরুত্বপূর্ণ দিকগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান আচার্য বিবেকানন্দ দেব এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ।

অনুষ্ঠানে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার রামেন্দ্র শুক্লবৈদ্য তামাকবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে বক্তব্য রাখেন।

সভার শেষে আইনজীবী ধর্মানন্দ দেব উপস্থিত ছাত্রছাত্রীদের তামাকবিরোধী শপথ বাক্য পাঠ করান, যার মাধ্যমে তারা তামাক থেকে দূরে থাকার অঙ্গীকার করেন।

প্রসঙ্গত, ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়। এই দিনের জন্য প্রতি বছর একেকটি থিম নিয়ে এর ওপর গুরুত্ব আরোপ করা হয়। এই বছরের থিম, কিশোরদের আকৃষ্ট করতে তামাক ও নিকোটিন শিল্পের বিভ্রান্তিকর কৌশল : মুখোশ খুলে দেওয়ার আবেদন। এই থিমের মূলকথা হলো, তামাক ও নিকোটিন শিল্পের প্রচার কৌশলে, চাকচিক্য পূর্ণ প্যাকেটিঙে বিভ্রান্ত হবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker