Barak UpdatesHappeningsBreaking News

সোনাইতে ইউডিএফ প্রার্থী দিতে পারেনি, বিধায়ককে আমিনুলের কটাক্ষ

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: সোনাই আসনে ৭২০০০ ভোট পেয়েছিল এআইইউডিএফ, বিধায়ক নির্বাচিত হন করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। পাঁচ বছর পেরনোর আগেই এআইইউডিএফ দল ও তার বিধায়কের এমন অবস্থা হয়েছে যে নিজের আসনে একজনও প্রার্থী দিতে পারেননি। তাতে তীব্র কটাক্ষ করে প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর বলেন, তাঁর সঙ্গে এখন মানুষ নেই।  এতদিন সঙ্গে থাকা লোকজনকেও দলীয় টিকিটে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজি করাতে পারেননি।

তাঁর কথায়, করিম উদ্দিন এখন আর সোনাইর বিধায়ক নন, তিনি সোনাইর ভিলেন। তিনিই ঐতিহ্যবাহী নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করতে চেয়েছিলেন তিনি। আমিনুল বলেন, সোনাইর ভোটাররা তাঁকে উপযুক্ত জবাব দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker