NE UpdatesAnalyticsBreaking News

শ্রদ্ধাঞ্জলি : রাজ্যের বাইরে মৃত্যু হওয়া যুবক-যুবতীকে নিজ খরচে আনবে অসম সরকার

গুয়াহাটি, ২২ জুন : বাইরের রাজ্যে কর্মরত বা পড়াশোনা করা কোনও যুবক-যুবতীর মৃত্যু হলে মৃতদেহ সরকারি খরচে রাজ্যে নিয়ে আসবে অসম সরকার। রবিবার গুয়াহাটির লোকসেবা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন জানানো হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেটের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বাইরের রাজ্যে কম বেতনে চাকরিরত অথবা রাজ্যের বাইরে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা অসমের কোনও যুবক যুবতীর হত্যা দুর্ঘটনা ইত্যাদির মতো বিশেষ পরিস্থিতিতে মৃত্যু হলে তাদের মৃতদেহ সম্মানের সঙ্গে অসম সরকার নিজস্ব খরচে নিয়ে আসার জন্য শ্রদ্ধাঞ্জলি নামে একটি প্রকল্প ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে। বহির্রাজ্যে বিশেষ পরিস্থিতিতে মৃত্যু হওয়া যুবক-যুবতীর পরিবারের কোনও সদস্য স্থানীয় প্রশাসন পুলিশ অথবা ১১২ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে অবগত করতে পারবেন।

মুখ্যমন্ত্রী জানান, অসম পুলিশের বিশেষ শাখা এক্ষেত্রে নোডাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং ডিআইজি পর্যায়ের একজন পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হবে। এছাড়া এই উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে একটি বিশেষ একাউন্ট চালু করা হবে। আগামী পয়লা অক্টোবর থেকে এই প্রকল্প রূপায়ণ করা হবে। তবে রাজ্যের বাইরে চিকিৎসাধীন হয়ে থাকা অবস্থায় কারও মৃত্যু হলে ওই ব্যক্তি প্রকল্পের আওতায় আসবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker