Barak UpdatesHappeningsBreaking News

শেষ দিনে দলীয় প্রার্থীর হয়ে ঝড়ো প্রচার সারলেন মন্ত্রী কৌশিক

ওয়ে টু বরাক, ৩০ এপ্রিল : বোয়ালি-চেংজুর জিপিতে প্রচারের শেষ দিনে দলীয় প্রার্থীর হয়ে ভোট চাইলেন মন্ত্রী কৌশিক রাই। লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিন্নাকান্দি মন্ডলের বোয়ালি-চেংজুর জিপিতে বিজেপি জেলা পরিষদ প্রার্থী কিষান রিকিয়াসনের সমর্থনে ঝড়ো প্রচার অভিযানে অংশ নেন মন্ত্রী।

বুধবার বোয়ালি-চেংজুর জিপির নাচঘরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৌশিক। ড: হিমন্তবিশ্ব শর্মা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী হওয়ার পর এই প্রথম এখানে উপস্থিত হওয়ায় তাঁকে ঘিরে দলীয় কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনাকান্দি মন্ডল সভাপতি বরুন সিং, বিজেপির প্রার্থী কিষান রিকিয়াসন, জিপির দলীয় দায়িত্বপ্রাপ্ত প্রভারী দেবাশিস সোম সহ অন্য কর্মকর্তারা। এ দিন মন্ত্রী বিন্নাকান্দি মন্ডলের অন্যান্য জিপিতেও জোরদার প্রচার অভিযানে যোগ দেন। প্রতিটি সভায়ই জনগণের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker