Barak UpdatesHappeningsBreaking News
শিলচর লোক আদালতে ৮১০টি মামলার নিষ্পত্তি

ওয়েটুবরাক, ১৭ মার্চ: গত ১৪ মার্চ শিলচরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, কাছাড় কর্তৃক জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। ওই দিনে মোটরযান আইন সংক্রান্ত মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, এমএসিটি মামলা প্রভৃতি বিচারাধীন মামলার পাশাপাশি ব্যাংক ঋণ পুনরুদ্ধার, টেলিফোন বিল ও বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রি-লিটিগেশন মামলাও গ্রহণ করা হয়।
মোট ১০০১টি বিচারাধীন মামলার মধ্যে ৩০৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যার নিষ্পত্তি মূল্য ছিল ৬,৪০,৯৫,৭০০/- টাকা। এছাড়া ৭৩৪৯টি প্রি-লিটিগেশন মামলার মধ্যে ৫০৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যার নিষ্পত্তি মূল্য ছিল ১,০৭,৩১,৮৪৩/- টাকা।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, কাছাড়ের চেয়ারম্যান বিপ্রজিৎ রায় এবং সচিব স্মতি সুভদ্রা আচার্য জাতীয় লোক আদালত সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল অংশগ্রহণকারী সংস্থা ও কাছাড় জেলার সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।



