Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বিজেপির টিকিট রাজদীপকে, ধলাইয়ে অমিয়

ওয়েটুবরাক, মার্চ, ১৯ : বিজেপির প্রার্থী তালিকা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। দীপায়ন চক্রবর্তীকে ছেঁটে ফেলে শিলচর বিধানসভা আসনে প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়কে মনোনয়ন দিয়েছে দল।
প্রার্থী তালিকায় চমক রয়েছে ধলাই আসনেও। অমিয় কান্তি দাসকে সেখানে মনোনীত করা হয়েছে। দীপায়ন চক্রবর্তী, নীহার রঞ্জন দাসের মতো বিধায়ক বসানো হয়েছে উধারবন্দেও। ওই আসনে লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বিজেপি প্রার্থী হয়েছেন।
কাটিগড়ায়ও টিকিট দেওয়া হয়েছে আরেক কংগ্রেস ত্যাগী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। লক্ষীপুর আসন অবশ্য শুরু থেকেই অবিতর্কিত। মন্ত্রী কৌশিক রাই এবারও লক্ষীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়খলায় দাঁড় করানো হয়েছে প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে।
শ্রীভূমি জেলার প্রার্থী তালিকা যে এমনটিই হতে চলেছে, তা আঁচ করা যায় অনেকদিন থেকে। উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিজয় মালাকার।
হাইলাকান্দি আসনে প্রার্থিত্ব লাভ করেছেন মিলন দাস।



