Barak UpdatesAnalytics

শিবকলোনি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা সমিতি গঠিত

ওয়ে টু বরাক, ১৪ অক্টোবর : শিলচর শিক্ষা ব্লকের অন্তর্গত শিবকলোনি প্রাথমিক বিদ্যালয়ে আগামী দু’বছরের জন্য নতুন বিদ্যালয় পরিচালনা সমিতি গঠন করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ সভায় অসম সরকারের শিক্ষা বিভাগের ২০২৬ সালের নির্দেশিকা এবং শিলচরের বিদ্যালয় পরিদর্শকের দফতরের নির্দেশ মেনে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় উপস্থিত সকলকে স্বাগত জানানোর পাশাপাশি সভার উদ্দেশ্য ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউত।

এ দিন সভায় পৌরোহিত্য করেন স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট নাগরিক আশিস চক্রবর্তী। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর সাক্ষী বণিক, ক্লাস্টার রিসোর্স পার্সন সন্দীপা চক্রবর্তী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দীনেশ চৌধুরী, বয়োজ্যাষ্ঠো নাগরিক সঞ্জয় ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র সজল বণিক, প্রদীপ কুমার রায়, রথীন্দ্র কুমার ধর সহ বিদ্যালয়ের সকল অভিভাবক ও বিগত পরিচালন সমিতির  সভাপতি শংকর ভৌমিক।

সভায় বিদায়ী সমিতির কার্যকালের আর্থিক হিসাব-নিকাশ এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান পর্যালোচনা করা হয়। এরপর সরকারি নির্দেশিকা ও লিঙ্গসমতার নীতি অনুসরণ করে সর্বসম্মতিক্রমে উমা মিত্র দে-কে নতুন পরিচালনা সমিতির সভানেত্রী ও রাজীব দত্ত-কে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত সমিতির পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই কাছাড়ের জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের দফতরে পাঠানো হবে বলে জানান প্রধান শিক্ষিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker