Barak UpdatesHappeningsBreaking News

শিবকলোনি প্রাইমারি স্কুলে ‘লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি’ রাধামাধব কলেজের

ওয়েটুবরাক, ১১ জুনঃ বুধবার শিলচর আরবান ব্লকের অম্বিকাপুর ক্লাষ্টারের অধীন শিব কলোনি প্রাইমারি স্কুলে ‘লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি’ আয়োজন করে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগ। এদিন স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউতের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুল লাইব্রেরির জন্য বেশকিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে ।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতেই প্রতিবছর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ‘লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি’ আয়োজনের করে থাকে। তিনি জানান, লাইব্রেরি বিভাগ তাদের সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এই কার্যক্রমের আয়োজন করেছে।

শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কলেজ লাইব্রেরিয়ান ডঃ সোনালি চৌধুরী। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের হাতে আমরা বেশ কয়েকটি মূল্যবান বই তুলে দিলাম। ছাত্রছাত্রীরা যাতে ওইসব বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই উদ্যোগ। যদিও আজকের প্রোগ্রামটি আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য এটাকে পিছিয়ে দিতে বাধ্য হয়েছি আমরা, মন্তব্য করেন কলেজ লাইব্রেরিয়ান ডঃ চৌধুরী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ ও উজ্জ্বল কর্মকার, শিক্ষিকা যথাক্রমে রিম্পা দাস, স্মৃতি পাটোয়া, অমিতা দাস, শ্রাবণী সিনহা ও প্রিয়াংকা নাথ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker