Barak UpdatesHappeningsBreaking News

শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শিলচর উইমেন্স কলেজ

ওয়েটুবরাক, ২১ মে : গত ১৯ মে বরাক উপত্যকার গৌরবময় ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে শিলচর উইমেন্স কলেজ পরিবার গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। ১৯৬১ সালের এই দিনে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে প্রাণ উৎসর্গ করেছিলেন এগারোজন সাহসী তরুণ। সেই অনন্য আত্মবিসর্জনের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ৮টায় কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারির নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, ছাত্রী এবং অফিস কর্মীবৃন্দ শহিদ বেদিতে এগারোটি প্রদীপ জ্বালিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ ড. তিওয়ারি বলেন, “মাতৃভাষা মাতৃদুগ্ধসম। মা, মাতৃভূমি ও মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁরা চির অমর। বরাক উপত্যকার এগারো শহিদের আত্মত্যাগ আমাদের অহংকার।”

অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস জানান, বাংলা বিভাগ থেকে এ বছর ‘বাংলা সাহিত্য সেতু’ নামে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে, যার সূচনা হয়েছে আজ ১৯ মে থেকে। এই বিশেষ সংখ্যাটি ভাষা শহিদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker