Barak UpdatesBreaking News
লুঙ্গির ফাঁসে কড়িকাঠে ঝুলে আত্মঘাতী যুবকYouth commits suicide by hanging inside his house

১৮ মার্চ : নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। সোমবার সকালে উধারবন্দের ডুমুরঘাট এলাকায় ঘরের বাঁশের বেড়া ভেঙে যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ। আত্মঘাতী যুবক ডুমুরঘাটের বাসিন্দা ফজই মিয়া লস্করের পুত্র কাবুল হোসেন লস্কর। সোমবারই উধারবন্দ থানায় মৃতের বাবা একটি এজাহার দায়ের করেছেন।
মৃতের পরিবারসূত্রে বলা হয়েছে, রবিবার রাতে খাওয়ার পর কাবুল নিজের কক্ষে ঘুমোতে যায়। কিন্তু সোমবার অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাড়ির মানুষের সন্দেহ হয়। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে সাড়া মেলেনি। বাঁশের বেড়া থাকায় ফাঁক করে দেখতে গিয়েই সবার চোখ কপালে ওঠে। দেখা যায়, লুঙ্গি দিয়ে কাবুল গলায় ফাঁস লাগিয়ে ঘরের কড়িকাঠের সঙ্গে ঝুলছে।

এরপরই বাড়ির লোকজন পুলিশে খবর দেন। ছুটে আসেন উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর ও আরেক পুলিশ আধিকারিক চন্দনজ্যোতি বরা সহ পুলিশ বাহিনী। পুলিশ কাবুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে মৃতদেহটি পরিবারের হাতে সমঝে দেওয়া হয়।




