Barak UpdatesHappeningsBreaking News
লক্ষীপুরে বাজেয়াপ্ত ১৬৮ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ১

ওয়েটুবরাক, ২৭ আগস্ট: আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), শিলচরের যৌথ অভিযানে লক্ষীপুরের জুজাং পাহাড় এলাকায় ১৬৮ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। আসাম রাইফেলস জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অভিযানে ৬০ কেজি ওজনে ৫ লক্ষ ৬০ হাজারটি মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়। এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের এই চালানটি মণিপুর থেকে আনা হয়েছিল । এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ফলে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের উপর বড়সড় আঘাত হানা সম্ভব হয়েছে বলেই দাবি আসাম রাইফেলসের।

একইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতের মাদক পাচারের রুটগুলি ভেঙে দেওয়া এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার ক্ষেত্রে অসম রাইফেলসের দৃঢ় অঙ্গীকারের কথা শুনিয়েছেন আসাম রাইফেলস অফিসাররা।



