Barak UpdatesHappeningsBreaking News

রাত দশটায় স্থির হল বরাক

ওয়েটুবরাক, ২ জুন: তিনদিন ধরে সকলকে মহা-উৎকণ্ঠায় রেখে অবশেষে রাত দশটায় স্থির হল বরাক নদী। ২৫, ৩৩, ৩৩, ৪১ সেমি — পরপর চার ঘণ্টার এমন জলস্ফীতির উদ্দাম অবস্থার অবসান হলেও রবিবার বেলা ১১টা থেকে এক-দুই সেমি বেড়েই চলছিল। এ ভাবেই সোমবার রাত নয়টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর বেড়ে দাঁড়ায় ২১.৪৫ মিটার। এ ভাবেও যে বিপদ বাঁধতে পারে, এ কথা ভেবেও শঙ্কায় অনেকে। এই অবস্থায় রাত দশটায় দেখা যায়, বরাক নদী ২১.৪৫ মিটারেই অবস্থান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker