India & World UpdatesHappeningsBreaking News
রাজ্যগুলিকে জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক

ওয়েটুবরাক, ১০ মে : দেশের অভ্যন্তরে ও সীমান্ত এলাকায় যেকোনও পরিস্থিতির মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপৎকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে অমিত শাহের দফতর। শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আইবি প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি জরুরি বৈঠক হয়। এরপরই রাজ্যগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।



