Barak UpdatesHappeningsBreaking News

রবিবার হাইলাকান্দির ৩২ ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন

ওয়েটুবরাক, ৩ মে : হাইলাকান্দি জেলার ৩২টি ভোটকেন্দ্রে রবিবার পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের ভোটগ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য রাজ্য নির্বাচন কমিশন  প্রথমে ৩১টি এবং পরে পৃথক নির্দেশে আরও একটি ভোটকেন্দ্রে রবিবার পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেয়। শনিবার ৩২টি ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটকর্মীর দল গিয়ে পৌঁছেছে।

এদিকে এই ৩২টি ভোটকেন্দ্রের অধীনস্থ এলাকায় প্রশাসন থেকে শনিবার মাইকিং করে রবিবার পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে। যে সব কেন্দ্রে রবিবার পুনরায় ভোট নেওয়া হবে সেগুলির মধ্যে রয়েছে কালিনগর-পাইকান জেলা পরিষদ আসনের অধীন ১৪ টি ভোটকেন্দ্র । ৫ নং ভোটকেন্দ্র ৭৪ নম্বর কদমতলা এলপি স্কুল, ২৯ নং ভোটকেন্দ্র ২৯২ নং হুরিয়ারপার এলপি স্কুল, ৩৪ নং ভোটকেন্দ্র ৬১৩ নং বেহুল ট্রাইবেল এলপি স্কুল, ৪৩ নং ভোটকেন্দ্র ৮৪ নম্বর বর্ণীমুখ এলপি স্কুল, ৫০ নং ভোটকেন্দ্র ৯৬৪ নং হায়দরতল এলপি স্কুল, ৬৮ নং ভোটকেন্দ্র অর্জুন দত্ত এম ই স্কুলের দুই নং কক্ষ ,৭১ নং ভোটকেন্দ্র ৭৬৭ নং বন্দুকমারা এলপি স্কুল, ৭২ নং ভোটকেন্দ্র বন্দুকমারা টিই এম ই স্কুল, ৭৩ নং ভোটকেন্দ্র নিমার আলী হাইস্কুল, ৭৪ নং ভোটকেন্দ্র ৬৭২ নং সামা্রিকোনা এলপি স্কুল, ৮৩ নং ও ৮৪ নং ভোটকেন্দ্র ১৩৩ নং গুলরভাঙ্গা মক্তব স্কুলের ১নং ও ২নং কক্ষ, ৮৭ নং ও ৮৯ নং ভোটকেন্দ্র ৪২৪ নং আনোয়ারপার এলপি স্কুলের ২নং ও ৩নং কক্ষ। পাশাপাশি জামিরা-সাহাবাদ জেলা পরিষদ আসনের  ১৩টি ভোটকেন্দ্রে রবিবার পুনরায় ভোট নেওয়া হবে। তিন-এ ভোটকেন্দ্র মোহাম্মদপুর এমভি স্কুলের ২ নং কক্ষ, ৭ নং ভোটকেন্দ্র ২৬৪ নং সাহাবাদ এলপি স্কুল, ৮ নং ভোটকেন্দ্র ২৭১ নং রাঙ্গাবাক এলপি স্কুল, ১১ নং ১১-এ এবং ১৩ নং ভোটকেন্দ্র চৌধুরী এম ই স্কুলের ১ নং, ২ নং এবং ৩ নং কক্ষ, ১৭ নং ভোটকেন্দ্র ৩৮০ নং দীননাথ এলপি স্কুল, ২১-এ এলপি স্কুল ১০৬৩ বিএম খান এলপি স্কুলের ২ নং কক্ষ, ২২ নং ভোটকেন্দ্র অগ্রহারি এম ই স্কুলের ১ নং কক্ষ, ২৪ নং ভোটকেন্দ্র ১২১ নং দয়ালপুর এলপি স্কুল,২৭ নং ভোটকেন্দ্র হাজী মাজার আলী এম ই স্কুল, ৩৮ নং ভোটকেন্দ্র ৬৩৪ নং উত্তর বেতছড়া এলপি স্কুল, ৭৭ নং ভোট কেন্দ্র ভগবানপুর গভর্মেন্ট জুনিয়র বেসিক স্কুল। এ ছাড়াও, রামচন্ডী-নিমাইচান্দপুর জেলা পরিষদ আসনের ২০-এ ভোটকেন্দ্র নিমাইচাঁন্দপুর হায়ার সেকেন্ডারি স্কুলের ২ নং কক্ষ এবং কাটলিছড়া-বাঘছড়া জেলা পরিষদ আসনের ৩০ নং ভোট কেন্দ্র ৬৪৯ নং পবিত্র মোহন স্কুলের ২ নং কক্ষে রবিবার ভোট নেওয়া হবে । সেজন্য প্রয়োজনীয় আয়োজন সম্পূর্ণ। এছাড়া নারাইনপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসনের ৩টি ভোট কেন্দ্রে রবিবার ভোট নেওয়া হচ্ছে। এগুলি হল ২৭ নং ভোট কেন্দ্র ২৬৬ নং বাহাদুরপুর বালিকা মক্তব, ৬৩ নং ভোটকেন্দ্র পূর্ব সোনাপুর এম ভি স্কুল এবং ৬৮ নং ভোট কেন্দ্র নিতাইনগর হাইস্কুলেও রবিবার ভোট নিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবারের ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে।

এদিকে শুক্রবারে জেলায় মোট ভোট দানের হার ছিল ৭৩.৮৯ শতাংশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker