Barak UpdatesHappeningsBreaking News
রবিবার লক্ষ্মীপুরে রক্তদান শিবির

ওয়েটুবরাক, ৬ এপ্রিলঃ আগামী ৯ এপ্রিল, রবিবার বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের লক্ষ্মীপুর শাখা এক রক্তদান শিবিরের আয়োজন করেছে। সহযোগিতায় লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর, মারোয়াড়ি যুব মঞ্চ লক্ষ্মীপুর এবং লিও ক্লাব অব লক্ষ্মীপুর। রক্তসংগ্রহ সহ অন্যান্য কাজে সাহায্য করছে কাছাড় ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ব্লাড ব্যাঙ্ক। আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে শিবির শুরু হবে বেলা এগারোটায়। রক্তদানের মাধ্যমে জীবন দানের মহতী কাজে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।



