India & World UpdatesHappeningsBreaking News
মহাজোট প্রায় ভেস্তে যাওয়ায় বিহারে বেশ কিছু আসনে মূল লড়াই আরজেডি-কংগ্রেসে

ওয়েটুবরাক, ২১ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাজোট প্রায় ভেস্তে যাওয়ায় প্রধান শরিক দল আরজেডি ও কংগ্রেসে এখন চলছে আসন দখলের মরিয়া চেষ্টা। বেশ কিছু আসনে দুই দলের প্রার্থীর মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। তবে কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার রামের বিরুদ্ধে কুটুম্বা কেন্দ্রে প্রার্থী না দিয়ে সরাসরি সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছে আরজেডি, কিন্তু লালগঞ্জ, বৈশালি ও কাহালগাঁওয়ে দুই দলের প্রার্থী মুখোমুখি লড়াইয়ে।
আবার বাচহওয়ারা, রাজাপাকর ও রোসেরায় কংগ্রেস ও সিপিআই উভয়েই প্রার্থী দিয়েছে।
সোমবার দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর জানা যায়, ২৪৩ সদস্যের বিহার বিধানসভার মধ্যে ১২১টি আসনে মোট ১,৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদিনই ৬১টি মনোনয়ন প্রত্যাহার করা হয় । পাশাপাশি ৩০০-র বেশি মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।


