India & World UpdatesHappeningsBreaking News

মহাকাশ থেকে নজরদারি করবে ‘অন্বেষা’

ওয়েটুবরাক, ১২ জানুয়ারি: আরও এক নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ভারত। আজ সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষপণ করা হবে ‘অন্বেষা’ কৃত্রিম উপগ্রহকে। যার পোশাকি নাম ইওএস-এন১। ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ (ডিআরডিও)-এর তৈরি এই কৃত্রিম উপগ্রহের অন্যতম প্রধান কাজ হল মহাকাশ থেকে নজরদারি করা।

সকাল ১০টা ১৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহটি। এটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ রকেট। অন্বেষার পাশাপাশি আরও ১৫টি কৃত্রিম উপগ্রহকে সোমবার মহাকাশে পৌঁছে দেবে পিএসএলভি রকেট। এর মধ্যে রয়েছে ভারতীয় বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি কৃত্রিম উপগ্রহও। এ ছাড়া ফ্রান্স, নেপাল, ব্রাজ়িলের কৃত্রিম উপগ্রহ-সহ মোট আটটি কৃত্রিম উপগ্রহ রয়েছে।

 

নজরদারির জন্য বিশেষ ভাবে তৈরি কৃত্রিম উপগ্রহ অন্বেষা মহাকাশ থেকে অত্যাধুনিক মানের ছবি সংগ্রহ করতে পারে। নির্ভুল ভাবে মানচিত্র তৈরি করতে পারে। সূত্রের দাবি, ভারতের শত্রুপক্ষের কোথায় কী রাখা আছে, তা-ও চিহ্নিত করতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker