NE UpdatesAnalyticsBreaking News
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লাকে নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব

নতুনদিল্লি, ১৬ আগস্ট : মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লাকে শনিবার অতিরিক্তভাবে নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শুক্রবার নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপাল এল. গণেশনের মৃত্যু হওয়ায় তাঁকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা ঘোষণা করা হয়েছে।
নাগাল্যান্ডের রাজ্যপাল এল গণেশনের ৮০ বছর বয়সে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কোহিমার রাজভবনে হঠাৎ শূন্যতা সৃষ্টি হয়।
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মণিপুরের রাজ্যপালের দায়িত্বের পাশাপাশি অজয় কুমার ভল্লা নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্বও পালন করবেন।”
দীর্ঘ রাজনৈতিক জীবনে এল গণেশন অতীতে মণিপুর ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন। নাগাল্যান্ডে তিনি সহজ-সরল ব্যক্তিত্ব ও সিভিল সোসাইটি সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত ছিলেন।
অভিজ্ঞ প্রশাসক অজয় কুমার ভল্লা এখন এক গুরুত্বপূর্ণ সময়ে একই সঙ্গে দুটি উত্তর-পূর্বের রাজ্যের দায়িত্ব সামলাবেন। বিশেষ করে এমন সময়ে যখন নাগাল্যান্ডে কেন্দ্র ও নাগা রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি-আলোচনার অগ্রগতি নিয়ে অপেক্ষা চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এল গণেশনকে স্মরণ করে বলেন, ‘তিনি ছিলেন জনসেবায় নিবেদিতপ্রাণ এবং জনগণের কল্যাণে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ একজন নেতা।



