Barak UpdatesHappeningsBreaking News
বুধবার হাইলাকান্দিতে ভূপেন হাজারিকা স্মরণ: মানববন্ধনে কোরাস “মানুষ মানুষের জন্য”

ওয়েটুবরাক, ৪ নভেম্বর : ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে এক মানববন্ধন গড়ে তোলা হবে। এই মানববন্ধনে ভূপেন হাজরিকার কালজয়ী সঙ্গীত “মানুষ মানুষের জন্য” একসুরে পরিবেশন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।। সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সর্বদলীয় সভায় এই মানববন্ধনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে সভায় জানানো হয়, এই মানববন্ধনে কম করে পাঁচ হাজার লোক অংশ নেবেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, প্রবীণ নাগরিক, বিভাগীয় শীর্ষ আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় জেলাশাসক জৈন সবাইকে এই মানববন্ধনে শামিল হবার আবেদন জানান।।



