India & World UpdatesHappeningsBreaking News

বিহারের ঘটনায় রাহুল বললেন, নিয়ন্ত্রণ করাকে সংস্কৃতি ভেবেছে ওরা

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: বিহারের জামুইয়ে কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক নাবালিকা ও তার সহপাঠীকে আটকে মারধর এবং যৌন হেনস্তার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘটনাটিকে ভয়াবহ বলে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাহুল গান্ধী বলেন, এই ধরনের জঘন্য আচরণ করার অধিকার কাউকে দেওয়া হয়নি। তার বক্তব্য, নারীদের ওপর অন্যায় নিয়ন্ত্রণকে যখন ভুল করে সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, তখনই দুষ্কৃতিকারীরা নিজেদের আইন মনে করতে শুরু করে।

ঘটনাটি ঘটে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জামুইয়ের মাদওয়া পাহাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কোচিং শেষে স্কুটারে করে ওই এলাকায় গিয়েছিল দশম শ্রেণির দুই সহপাঠী। ফেরার পথে একদল যুবক তাদের পথ আটকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাবালক ছাত্রটির সঙ্গে মারধর এবং নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামুই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পাশাপাশি নাবালকদের মুখ ও পরিচয় প্রকাশ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৩টি ফেসবুক, ১২টি ইনস্টাগ্রাম এবং ৭টি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিও সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker