NE UpdatesHappeningsBreaking News

বিটিআর নির্বাচনে নির্বিঘ্নে ভোটগ্রহণ

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: ৪০ আসন বিশিষ্ট বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর) নির্বাচনে সোমবার ৭৫ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বহু লোক লাইনে ছিলেন। এই ভোটকে কেন্দ্র করে এদিন কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।

আগামী বছরেই অসমে বিধানসভার ভোট। তাই পাঁচ জেলা মিলিয়ে বিস্তৃত এই বিটিআর নির্বাচন শাসক-বিরোধী সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ো গৈবাড়ি আসনের সৌরবাড়ি এলপি স্কুল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন। পরে নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ২০২৫ সালে অনুষ্ঠিত পঞ্চম বিটিসি নির্বাচন সফল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।‌ বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, শান্তি, একতা ও প্রগতির যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।

প্রমোদ বড়োর ইউপিপিএলের মূল প্রতিদ্বন্দ্বী হাগ্রামা মহিলারির বিপিএফ। ২০২০ সালের ভোটে ইউপিপিএল-বিজেপি জোট প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এর আগে ১৭ বছর পরিষদ ছিল বিপিএফের দখলে। মহিলারি আশাবাদী, এবার বিপিএফ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে।

সকালেই বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ভোটারদের কাছে ভেবেচিন্তে ভোটদানের আহ্বান জানিয়েছিলেন। তাঁর কথায়, “আপনার একটি ভোটই পার্থক্য গড়ে দিতে পারে।”

প্রসঙ্গত, ভোটগণনা আগামী ২৬ সেপ্টেম্বর। গত নির্বাচনে ইউপিপিএল ১২, বিজেপি ৯ ও গণ সুরক্ষা পার্টির একজন বিজয়ী হয়েছিলেন। বিপিএফ একা জেতে ১৭ আসনে। কংগ্রেস একটি আসনে জিতলেও পরে ওই আসনের বিজয়ী বিজেপিতে নাম লিখিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker